বর্তমান সময়ে কবিতার প্রতি মানুষের এক ধরনের দূরত্ব তৈরি হয়ে গেছে। কবিতা বলতে মানুষ ভাবে; গুরুগম্ভীর শব্দ, দুর্বোধ্য কল্পচিত্র আর দূরবর্তী উপমার ব্যবহার। যার ফলে মানুষ এখন আর কবিতা পড়তে চায় না। কবিতার বই সংগ্রহ করতে আগ্রহ দেখায় না। কবিতার প্রতি যখন মানুষের এমন অনিহা ঠিক তখন সেই গুরুগম্ভীর আর দুর্বোধ্যতা থেকে বেরিয়ে এসে সহজ সাবলীল এক নতুন কবিতার ধারা তৈরি করেছেন কবি সালমান হাবীব। সালমান হাবীব মূলত একজন কবিতায় গল্প বলা মানুষ। যিনি তার কবিতার মতোই সহজ সাবলীল। একটি সুন্দর মৃত্যুর প্রস্তুতি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যিনি তার জীবনটাকে আনন্দ ও আনুগত্যে যাপন করার স্বপ্ন দেখেন। তার প্রতিটি লেখায় কোনো না কোনো চিত্রকল্প ফুটে ওঠে। যাপিত জীবনের হাসি-কান্না বিরহ-বেদনা ছাড়াও তৈরি করেছেন ইসলামী কবিতার এক নতুন ধারা। আশা করছি তিনি তার লিখনির মাধ্যমে সৃষ্টি থেকে স্রষ্টা সবখানেই সমাদৃত হবেন। ইতিপূর্বে প্রকাশিত কাব্যগ্রন্থ 'অতটা দূরে নয় আকাশ' 'ভালোবাসি একটি কবিতার নাম' 'বিরামচিহ্ন' 'আপনি আমার দুঃখ শব্দের বিসর্গ 'বিষাদের ধারাপাত' 'আল্লাহকে ভালোবাসি' 'মন খারাপের মন ভালো নেই' 'আমায় তুমি ফিরিয়ে নিও ফুরিয়ে যাবার আগে' এবং 'দুখ দুগুণে পাঁচ'। Read more
| Title | দুখ দুগুণে পাঁচ |
|---|---|
| Author | Salman Habib - সালমান হাবীব |
| Publisher | পুনশ্চ পাবলিকেশন |
| Edition | 2023 |
| Number of Pages | 64 |
| Country | Bangladesh |
| Language | Bangla |
| Specifications | Descriptions |
|---|---|
ব্যবস্থাপনা ইজি প্লাস ১-৩ খণ্ড - অনার্স ১ম বর্ষ-- বিশ্লেষণাত্মক, ধারণাগত, সংখ্যাসূচক ও সমালোচনামূলক প্রশ্নের আলোকে পূর্ণাঙ্গ উত্তরসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের চার বছর মেয়াদি (অনার্স) প্রথম বর্ষের সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী রচিত। এ বইটি বিগত সালের প্রশ্নব্যাংক ও উত্তরপত্রসহ সর্বশেষ নতুন সিলেবাসের আলোকে নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী ১০০ কমনের ৯৯ নিশ্চয়তায় সম্পূর্ণ নতুনত্বে নির্ভুলভাবে রচিত হয়েছে।