উচ্চতর গণিত ২য় পত্র একাদশ ও দ্বাদশ (পেপারব্যাক)

In Stock
৳413.00

উচ্চতর গণিত-২য় পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি)"বইটির ভূমিকা: উচ্চতর গণিত: দ্বিতীয় পত্র" পুস্তকখানি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এর সর্বশেষ পাঠ্যসূচি অনুযায়ী রচিত হয়েছে। সকল অধ্যায়ের উদাহরণে প্রায় প্রত্যেক নিয়মের সমস্যাগুলির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জটিল সমস্যার সমাধান করেছি বিভিন্ন নিয়মে। প্রশ্নমালায় একই নিয়মের সমস্যাগুলি একই সাথে উপস্থাপন করেছি যেন যেকোনো শিক্ষার্থী একই নিয়মের একটি সমস্যা সমাধান করতে পারলে অনুরূপ সমস্যাগুলি অতি সহজে সমাধান করতে পারে। গণিত যেহেতু একটি জটিল বিষয়; তাই সকল স্তরের শিক্ষার্থীদের কথা ভেবে প্রয়োজনীয় ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে দুর্বোধ্য দিকগুলিকে অধিকতর সহজ করতে আমরা সর্বদাই সচেষ্ট থেকেছি। প্রায় প্রতিটি অধ্যায়ে কিছু নতুন সূত্রের অবতারণা করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা অতি সহজে দ্রুত গাণিতিক সমস্যা সমাধানের কৌশল আয়ত্ত করতে সক্ষম হবে। বিগত বছরগুলির বোর্ডের প্রায় সকল প্রশ্ন এ পুস্তকে স্থান পেয়েছে। এতে করে বোর্ড-পরীক্ষায় ছাত্র-ছাত্রীরা ভাল। ফলাফল করতে সুবিধা পাবে। এ দেশের ভবিষ্যৎ প্রজন্ম যেন দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদেরকে যথাযথ যোগ্য করে গড়ে তুলতে সক্ষম হয় সেজন্য এ পুস্তকের উদাহরণে এবং প্রশ্নমালায় পাঠ্যসূচি অনুযায়ী সম্পূর্ণ নতুন বিশেষ ধরনের গাণিতিক সমস্যা সংযোজন করা হয়েছে। সুতরাং বোর্ড পরীক্ষাসহ যেকোনো ভর্তি পরীক্ষায় সফলতার জন্য সকল শিক্ষার্থী এ পুস্তকের ওপর সম্পূর্ণ নির্ভর করতে পারবে। প্রতিটি অধ্যায়ে বহুনির্বাচনি প্রশ্ন (সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন, বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন, অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন) ও সৃজনশীল প্রশ্নের নমুনা এ পুস্তকে স্থান পেয়েছে। অনিচ্ছাকৃত ভুল-ভ্রান্তি, তুটি বিচ্যুতির জন্য ক্ষমাপ্রার্থী। আশাকরি যেকোনো ধরণের ত্রুটি দৃষ্টিগোচর করে ভবিষ্যতে সংশোধন করার সুযোগ দিবেন। পুস্তকখানির মানোন্নয়নের ব্যাপারে যেকোনো পরামর্শ সাদরে গৃহীত হবে। যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ পুস্তকখানি প্রণয়নে সহযোগিতা করেছেন তাঁদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিশেষে যাদের প্রয়োজনের দিকে নজর রেখে মূলতঃ এ পুস্তকখানি প্রণয়নে আমরা ব্রতী হয়েছি, পুস্তকখানি তাদের নিকট আদৃত হলেই আমাদের শ্রম সার্থক বলে মনে করব। গণিত নান্দনিক, হোক সবার কাছে এ প্রত্যাশায় Read more

লেখক: এস.কে.এল পাবলিকেশন্স
উপ-ক্যাটাগরি: একাদশ-দ্বাদশ শ্রেণি
Titleউচ্চতর গণিত ২য় পত্র একাদশ ও দ্বাদশ
Authorমো:কেতাব উদ্দীন, Md. Ketab Uddin
Publisherএস.কে.এল পাবলিকেশন্স, S.K.L. Publications
Edition2025-26
Number of Pages573
CountryBangladesh
LanguageBangla
Specifications Descriptions

Latest Reviews

No Review
0

You May Also Like

Get 25% Discount.

ব্যবস্থাপনা ইজি প্লাস ১-৩ খণ্ড - অনার্স ১ম বর্ষ-- বিশ্লেষণাত্মক, ধারণাগত, সংখ্যাসূচক ও সমালোচনামূলক প্রশ্নের আলোকে পূর্ণাঙ্গ উত্তরসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের চার বছর মেয়াদি (অনার্স) প্রথম বর্ষের সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী রচিত। এ বইটি বিগত সালের প্রশ্নব্যাংক ও উত্তরপত্রসহ সর্বশেষ নতুন সিলেবাসের আলোকে নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী ১০০ কমনের ৯৯ নিশ্চয়তায় সম্পূর্ণ নতুনত্বে নির্ভুলভাবে রচিত হয়েছে।